হাসিনার মৃত্যুদণ্ডদানকারী বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক
২০২৪ সালের জনআলোচিত গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রদানকারী বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার ফোনে গত ১৭ মার্চ কারিগরি ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরবর্তীতে ২২ মার্চ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার কাছে বিষয়টি উত্থাপন করেন তিনি। ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় জানা যায়, গত ১৮ মার্চ থেকেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়।
ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, বিচারকের মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার সরিয়ে ফেলা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখনও হ্যাকারদের হাতেই রয়ে গেছে। সম্ভবত প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত কোনো অ্যাপ ডাউনলোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তথ্য পাচার বা অপকর্মের আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে অ্যাকাউন্টগুলো উদ্ধারে সহায়তা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম মর্তুজা মজুমদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক হ্যাকিং শাহবাগ থানা
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত সেলিম
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল পাঠাল বিমান
ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জীবিকার উপহার দিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

হাসিনার মৃত্যুদণ্ডদানকারী বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক
২০২৪ সালের জনআলোচিত গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রদানকারী বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার ফোনে গত ১৭ মার্চ কারিগরি ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরবর্তীতে ২২ মার্চ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার কাছে বিষয়টি উত্থাপন করেন তিনি। ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় জানা যায়, গত ১৮ মার্চ থেকেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়।
ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, বিচারকের মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার সরিয়ে ফেলা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখনও হ্যাকারদের হাতেই রয়ে গেছে। সম্ভবত প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত কোনো অ্যাপ ডাউনলোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তথ্য পাচার বা অপকর্মের আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে অ্যাকাউন্টগুলো উদ্ধারে সহায়তা চাওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত…
রোমে আটকে থাকা বিমানের জরুরি মেরামতে প্রকৌশলী দল…
ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসেবার নতুন অঙ্গীকার
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক…