রাজধানীর ৪ থানায় নতুন ওসি, একজনকে ডিবিতে বদলি

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৮:২৬ এএম
রাজধানীর ৪ থানায় নতুন ওসি, একজনকে ডিবিতে বদলি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন চারটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পেয়েছেন বনানী থানার সাবেক ওসি মোহাম্মদ খালিদ মনসুর। অপরদিকে, বনানী থানার শূন্য পদে দায়িত্ব পান ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম। এছাড়া ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশনার আলোকে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই পদায়ন পেশাদার দক্ষতা বাড়ানোর অংশ হিসেবে করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...