ডিএমপির ৪ থানায় ওসি বদলি, নতুন দায়িত্বে যারা

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৬:৫১ এএম
ডিএমপির ৪ থানায় ওসি বদলি, নতুন দায়িত্বে যারা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি ব্যবস্থাপনা ঢেলে সাজাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পর্যায়ে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনারের নির্দেশে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পালনরত ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন বনানী থানার বর্তমান ওসি মোহাম্মদ খালিদ মনসুর। অপরদিকে, খালি হওয়া বনানী থানার ওসি পদে ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও ডিএমপি লাইন ওয়ারের অপর কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। উল্লিখিত সব বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...