ডিএমপির প্রশাসনিক পরিবর্তন: ৪ থানার ওসি বদলি

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৫:৩৮ এএম
ডিএমপির প্রশাসনিক পরিবর্তন: ৪ থানার ওসি বদলি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বনানী থানার শূন্যপদে ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

একই সাথে ডিএমপি লাইন ওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই পদায়ন আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...