ডিএমপির চার থানার ওসি বদলি, উত্তরা-বনানীতে নতুন দায়িত্ব
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অফিস আদেশের বরাত দিয়ে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পেয়েছেন গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। খালিদ মনসুরের বনানী থানার শূন্যপদে যোগদান করবেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
এছাড়া ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

ডিএমপির চার থানার ওসি বদলি, উত্তরা-বনানীতে নতুন দায়িত্ব
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অফিস আদেশের বরাত দিয়ে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পেয়েছেন গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। খালিদ মনসুরের বনানী থানার শূন্যপদে যোগদান করবেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
এছাড়া ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…