রাষ্ট্রপতি: জিয়ার ঘোষণা বিভ্রান্ত জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল
আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ১৯৭১ সালের সেই ভয়াল রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশাহারা ও বিভ্রান্ত জাতিকে এক করেছিল। ওই ঘোষণা সাধারণ মানুষকে বিমুখতা কাটিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং প্রাণ দিতে প্রেরণা জুগিয়েছিল।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘অপারেশন সার্চলাইট’ এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হামলা চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর ক্যাম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার নিরপরাধ মানুষ ওই রাতে শহীদ হন। তিনি সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি গঠন
কৌশলে কর্নেল অলিকে সরালো জামায়াত, দাবি রাশেদ খানের
কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব কৌশল

আরও পড়ুন

রাষ্ট্রপতি: জিয়ার ঘোষণা বিভ্রান্ত জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল
আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ১৯৭১ সালের সেই ভয়াল রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশাহারা ও বিভ্রান্ত জাতিকে এক করেছিল। ওই ঘোষণা সাধারণ মানুষকে বিমুখতা কাটিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং প্রাণ দিতে প্রেরণা জুগিয়েছিল।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘অপারেশন সার্চলাইট’ এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হামলা চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর ক্যাম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার নিরপরাধ মানুষ ওই রাতে শহীদ হন। তিনি সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সীতাকুণ্ডে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ: মন্ত্রিপরিষদ বিভাগের ৬ কমিটি…
কৌশলে কর্নেল অলিকে সরালো জামায়াত, দাবি রাশেদ খানের
কে হচ্ছেন রাষ্ট্রপতি? দুই ফরম সংগ্রহে বিএনপির নীরব…