জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তিতে সংসদীয় কমিটির সুপারিশ
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’ অনুমোদনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি পর্যালোচনা করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও স্মৃতি জাদুঘর স্থাপনের অধ্যাদেশ অপরিবর্তিত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানান, এখন পর্যন্ত অর্ধেকের কম অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত থাকায় সেগুলো পরবর্তী বৈঠকে আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব অধ্যাদেশ নিয়ে এক বৈঠকে সমাধান সম্ভব নয়; এজন্য আরও কয়েক দফা বৈঠক আবশ্যক। তবে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তির বিষয়ে কমিটি পুরোপুরি একমত।
বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বহাল রাখার বিষয়েও সম্মতি হয়। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য রেখেই তারা এগিয়ে যাচ্ছেন। আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে আগামীকাল বুধবার দুপুর ২টায় পুনরায় বৈঠক বসবে।
অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক রাজনীতি কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান সংসদ অধিবেশন
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তিতে সংসদীয় কমিটির সুপারিশ
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’ অনুমোদনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি পর্যালোচনা করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও স্মৃতি জাদুঘর স্থাপনের অধ্যাদেশ অপরিবর্তিত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানান, এখন পর্যন্ত অর্ধেকের কম অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত থাকায় সেগুলো পরবর্তী বৈঠকে আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব অধ্যাদেশ নিয়ে এক বৈঠকে সমাধান সম্ভব নয়; এজন্য আরও কয়েক দফা বৈঠক আবশ্যক। তবে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তির বিষয়ে কমিটি পুরোপুরি একমত।
বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বহাল রাখার বিষয়েও সম্মতি হয়। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য রেখেই তারা এগিয়ে যাচ্ছেন। আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে আগামীকাল বুধবার দুপুর ২টায় পুনরায় বৈঠক বসবে।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…