জ্বালানি সংকটে ভারত থেকে আমদানির সম্ভাবনা, সবুজ সংকেত

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৫:৩৮ পিএম
জ্বালানি সংকটে ভারত থেকে আমদানির সম্ভাবনা, সবুজ সংকেত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় বড় সুখবর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে জ্বালানি আমদানির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ ব্যাপারে দেশটির ইতিবাচক সাড়া মিলেছে।

শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জেরা করতে এখনো কনস্যুলার অ্যাক্সেস না পেলেও শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া বিভিন্ন মামলার আসামি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে সেখানকার বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে। ইরানে অবস্থানরত দুই হাজারেরও বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...