জিয়া সম্পর্কে মন্তব্য মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৪ মার্চ) আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে হাজিরা শেষে হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ২১ জানুয়ারি মামলার অপর দুই আসামি রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছিল। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশনের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই মানহানি মামলাটি দায়ের করেছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।
সম্পর্কিত খবর
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭ অক্টোবর খোলা…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে হাতে
মন্ত্রিসভার অনুমোদন, ৭ নভেম্বর দেশজুড়ে সাধারণ ছুটি

আরও পড়ুন

জিয়া সম্পর্কে মন্তব্য মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৪ মার্চ) আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে হাজিরা শেষে হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ২১ জানুয়ারি মামলার অপর দুই আসামি রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছিল। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশনের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই মানহানি মামলাটি দায়ের করেছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।
সম্পর্কিত খবর
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ সরকারি অফিস, ১৭…
সিলিন্ডার-মাছে অনিয়ম ধরা, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইনে টিন সার্টিফিকেট করতে যেসব ডকুমেন্ট রাখতে হবে…