জাতিকে সুন্দর নির্বাচন উপহার, এবারের ঈদ সেরা: ইসি আনোয়ারুল

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৩:৪৫ পিএম
জাতিকে সুন্দর নির্বাচন উপহার, এবারের ঈদ সেরা: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতিকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার পর এবারের ঈদের আনন্দ অন্যরকম। তিনি বলেন, এবারের ঈদটি তার জীবনের অন্যতম সেরা ঈদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনার তাহমিদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আনোয়ারুল ইসলাম বলেন, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করতে পেরে তিনি দারুণ আত্মতৃপ্তির অনুভূতি পেয়েছেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ জানান, শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হবে। এ বিষয়ে আবদুর রহমানেল মাসউদ বলেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...