শ্যামলী-আসাদগেটের সব ক্লিনিক পরিদর্শন সাত দিনের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আসাদগেট থেকে শুরু করে শ্যামলী রিং রোড পর্যন্ত অবস্থিত প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই এলাকার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা জরিমানা করা নয়, বরং সাধারণ মানুষের কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তিনি বলেন, জনগণ যাতে সঠিক সেবা পায়, সেটাই নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়। তবে কোনো প্রতিষ্ঠানে গুরুতর অবহেলা বা অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এটি একবারের জন্য চালানো কোনো কর্মসূচি নয়, এটি অব্যাহত থাকবে। প্রথম ধাপে আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকায় মনোযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই পরিদর্শন শুরু হলে অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও সতর্ক হয়ে সেবার মান উন্নয়নে মনোযোগ দেবে।
সম্পর্কিত খবর
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তা
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা
৫০ হাজার টাকার চুক্তিতে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পলাতক অবস্থায় আটক…
এমপির স্ত্রীর আত্মহত্যার মামলায় আপসনামা, জামিনে শর্ত তিনটি
সেপ্টেম্বরে মব সহিংসতা কমলেও কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণেরও বেশি
নিউগিনি আবাসনে হামলা-লুট: গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

আরও পড়ুন

শ্যামলী-আসাদগেটের সব ক্লিনিক পরিদর্শন সাত দিনের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আসাদগেট থেকে শুরু করে শ্যামলী রিং রোড পর্যন্ত অবস্থিত প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই এলাকার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পরিদর্শনের মূল লক্ষ্য হলো কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা জরিমানা করা নয়, বরং সাধারণ মানুষের কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তিনি বলেন, জনগণ যাতে সঠিক সেবা পায়, সেটাই নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়। তবে কোনো প্রতিষ্ঠানে গুরুতর অবহেলা বা অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এটি একবারের জন্য চালানো কোনো কর্মসূচি নয়, এটি অব্যাহত থাকবে। প্রথম ধাপে আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকায় মনোযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই পরিদর্শন শুরু হলে অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও সতর্ক হয়ে সেবার মান উন্নয়নে মনোযোগ দেবে।
সম্পর্কিত খবর
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের…
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা
৫০ হাজার টাকার চুক্তিতে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পলাতক…
এমপির স্ত্রীর আত্মহত্যার মামলায় আপসনামা, জামিনে শর্ত তিনটি
সেপ্টেম্বরে মব সহিংসতা কমলেও কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণেরও…