ডিআরইউ সদস্যদের জন্য রমনা পাম্পে জ্বালানি সরবরাহ
রাজধানীর রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক ঘোষণা দিয়েছেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এখন থেকে তাদের প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকেই এ সুবিধা কার্যকর হবে। আগ্রহী সাংবাদিকরা রমনা পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে নিজেদের পরিচয় এবং এই ঘোষণার কথা উল্লেখ করে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান পাম্প মালিক।
মো. নাজমুল হক বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত মাঠে কাজ করতে হয়। তাদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে এবং নিজস্ব ব্যবস্থাপনায় গমনাগমন সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এই পদক্ষেপ ডিআরইউ সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ওয়াশরুমে গত্তই ছেড়ে চলে গেল বাস, ৯৯৯-এ ফিরে পেলেন পাসপোর্ট-লাগেজ
মঙ্গলবার রাতেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর
ক্রীড়ার জন্য কোনো ‘না’ নেই: এশিয়ান গেমসের সব বিল পরিশোধ…
ঢাকায় বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নিচ্ছে ১০ দেশের ২০০…
যাত্রাবাড়ীতে সোনার চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্রের খবর দিলেই গোপনে পুরস্কার দেবে র্যাব

আরও পড়ুন

ডিআরইউ সদস্যদের জন্য রমনা পাম্পে জ্বালানি সরবরাহ
রাজধানীর রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক ঘোষণা দিয়েছেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এখন থেকে তাদের প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকেই এ সুবিধা কার্যকর হবে। আগ্রহী সাংবাদিকরা রমনা পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে নিজেদের পরিচয় এবং এই ঘোষণার কথা উল্লেখ করে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান পাম্প মালিক।
মো. নাজমুল হক বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত মাঠে কাজ করতে হয়। তাদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে এবং নিজস্ব ব্যবস্থাপনায় গমনাগমন সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এই পদক্ষেপ ডিআরইউ সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ওয়াশরুমে গত্তই ছেড়ে চলে গেল বাস, ৯৯৯-এ ফিরে…
মঙ্গলবার রাতেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর
ক্রীড়ার জন্য কোনো ‘না’ নেই: এশিয়ান গেমসের সব…
ঢাকায় বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নিচ্ছে ১০…
যাত্রাবাড়ীতে সোনার চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্রের খবর দিলেই গোপনে পুরস্কার…