জনগণের সেবা ও সঙ্গে ভালো ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসে কৃষিমন্ত্রী ও বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম করেছে। গত দেড় যুগের শাসনে মানুষ যেহেতু অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাই তারা বিদ্রোহ করে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই আস্থাকে ধরে রাখতে হলে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করা ছাড়া বিকল্প নেই।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে রুখে দাঁড়িয়েছিল। এখন আমাদের দায়িত্ব হলো কর্ম দিয়ে মানুষের মন জয় করা। অতীতে স্বৈরতান্ত্রিক আচরণের কারণে মানুষ যে কষ্ট পেয়েছিল, তা আর যেন না হয়।
হাজী আমিন উর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ঈমানের দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করতে চান এবং জনগণের ভোটের মর্যাদা দিতে চান। এ সময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই দুর্বৃত্ত
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

আরও পড়ুন

জনগণের সেবা ও সঙ্গে ভালো ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসে কৃষিমন্ত্রী ও বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম করেছে। গত দেড় যুগের শাসনে মানুষ যেহেতু অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাই তারা বিদ্রোহ করে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই আস্থাকে ধরে রাখতে হলে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করা ছাড়া বিকল্প নেই।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে রুখে দাঁড়িয়েছিল। এখন আমাদের দায়িত্ব হলো কর্ম দিয়ে মানুষের মন জয় করা। অতীতে স্বৈরতান্ত্রিক আচরণের কারণে মানুষ যে কষ্ট পেয়েছিল, তা আর যেন না হয়।
হাজী আমিন উর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ঈমানের দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করতে চান এবং জনগণের ভোটের মর্যাদা দিতে চান। এ সময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি…
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই…
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…