গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পর জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৪:৪২ এএম
গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পর জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান

দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের সাথে সদাচরণ করা এবং তাদের আস্থা অর্জন করা দলীয় নেতাকর্মীদের প্রধান দায়িত্ব। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের স্বৈরাচারী আচরণের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে মানুষ যে আন্দোলন করেছে, তার ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই এখন জনগণের প্রতি কৃতজ্ঞ থেকে তাদের সেবা করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি তাদের কর্ম ও আচরণের মাধ্যমে মানুষের মন জয় করবে এবং অতীতের ভুল নির্বাচন ও স্বৈরাচারের কথা মানুষ ভুলে যাবে। প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি ঈমানের দায়িত্ব হিসেবে সেগুলো পালন করতে চান।

কুমিল্লাকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সারাদেশকে সুন্দর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করাই প্রতিটি নাগরিকের মূল দায়িত্ব। এসময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...