ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন: শ্যামলীর ডক্টরস কেয়ার সিল করলেন মন্ত্রী
রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সিলগালা করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২৩ মার্চ) বিকালে হাসপাতালটিতে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় গুরুতর অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।
সরেজমিনে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে কয়েকজন ভুক্তভোগী ওই সময় হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রীর কাছে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন। ভর্তি থাকা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যখাতে এমন অনিয়ম ও অপচিকিৎসা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ওপর মন্ত্রণালয়ের তদারকি আরও জোরদার করা হবে।
সম্পর্কিত খবর
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের কাজ: মসিক…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২ অক্টোবরের মধ্যে…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তা
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা

আরও পড়ুন

ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন: শ্যামলীর ডক্টরস কেয়ার সিল করলেন মন্ত্রী
রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সিলগালা করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার ও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২৩ মার্চ) বিকালে হাসপাতালটিতে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় গুরুতর অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।
সরেজমিনে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে কয়েকজন ভুক্তভোগী ওই সময় হাসপাতালে উপস্থিত হয়ে মন্ত্রীর কাছে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন। ভর্তি থাকা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যখাতে এমন অনিয়ম ও অপচিকিৎসা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ওপর মন্ত্রণালয়ের তদারকি আরও জোরদার করা হবে।
সম্পর্কিত খবর
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের…
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের…