গণহত্যা দিবসে এক মিনিটের ব্ল্যাক আউট পালনের সিদ্ধান্ত

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার শহীদদের স্মরণে এবার সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
দিবসটির মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় ওই রাতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবা ও কেপিআই এলাকাগুলো এই আওতার বাইরে থাকবে। একাত্তরের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কোনো আলোকসজ্জা করা হবে না। সারা দেশের মানুষ এই অন্ধকারের মধ্য দিয়ে সেই বীভৎস রাতের কথা স্মরণ করবে এবং জাতীয় ঐক্যের বার্তা দেবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

গণহত্যা দিবসে এক মিনিটের ব্ল্যাক আউট পালনের সিদ্ধান্ত

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার শহীদদের স্মরণে এবার সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
দিবসটির মর্যাদা ও গাম্ভীর্য রক্ষায় ওই রাতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবা ও কেপিআই এলাকাগুলো এই আওতার বাইরে থাকবে। একাত্তরের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কোনো আলোকসজ্জা করা হবে না। সারা দেশের মানুষ এই অন্ধকারের মধ্য দিয়ে সেই বীভৎস রাতের কথা স্মরণ করবে এবং জাতীয় ঐক্যের বার্তা দেবে।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…