জনগণের ভোটের মূল্য দিতে হবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও গণআন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের আমলে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে মানুষ আন্দোলন করেছে এবং গণবিক্ষোভের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই এখন জনপ্রতিনিধিদের জনগণের প্রতি সদয় আচরণ করতে হবে এবং তাদের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি তাদের কর্ম ও আচরণ দিয়ে জনগণের মন জয় করবে। অতীতে স্বৈরাচারী সরকারের কথা মানুষ ভুলে যাবে। প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি ঈমানের সাথে সেই দায়িত্ব পালন করবেন বলেও জানান। এসময় জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জনগণের ভোটের মূল্য দিতে হবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও গণআন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের আমলে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে মানুষ আন্দোলন করেছে এবং গণবিক্ষোভের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই এখন জনপ্রতিনিধিদের জনগণের প্রতি সদয় আচরণ করতে হবে এবং তাদের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি তাদের কর্ম ও আচরণ দিয়ে জনগণের মন জয় করবে। অতীতে স্বৈরাচারী সরকারের কথা মানুষ ভুলে যাবে। প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি ঈমানের সাথে সেই দায়িত্ব পালন করবেন বলেও জানান। এসময় জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…