রাডার বসিয়েছি, আঁকাবাঁকা পথে চললে ক্ষমা নেই: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি জানান, দলের ভেতরে কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না এবং সবার ওপর তার নজরদারি রয়েছে।
এসময় তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনীতিতে সোজা পথে চলা আবশ্যক। ফখরুল বলেন, তিনি রাডার স্থাপন করেছেন এবং কে কী করছেন তা তার জানা আছে। পথ ভুল করলে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এছাড়াও তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেন।
বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাবে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে। তবে এ অজুহাতে কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

রাডার বসিয়েছি, আঁকাবাঁকা পথে চললে ক্ষমা নেই: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি জানান, দলের ভেতরে কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না এবং সবার ওপর তার নজরদারি রয়েছে।
এসময় তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনীতিতে সোজা পথে চলা আবশ্যক। ফখরুল বলেন, তিনি রাডার স্থাপন করেছেন এবং কে কী করছেন তা তার জানা আছে। পথ ভুল করলে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এছাড়াও তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেন।
বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাবে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে। তবে এ অজুহাতে কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…