জিয়ার পথেই দেশ পরিবর্তনের নেতৃত্বে তারেক রহমান: মিনু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা জিয়াউর রহমানের মতোই সততা ও নিষ্ঠার সাথে জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কাউকে প্রভু হিসেবে না মেনে বরং বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন।
সোমবার দুপুরে নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষাখাতে যে অগ্রগতি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। জাতির উন্নতি নির্ভর করে সুশিক্ষিত মানুষের সংখ্যার ওপর।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ভূমিমন্ত্রী। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম ও ভারপ্রাপ্ত ইউএনও সুলতানা রাজিয়া প্রমুখ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
জিয়ার পথেই দেশ পরিবর্তনের নেতৃত্বে তারেক রহমান: মিনু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা জিয়াউর রহমানের মতোই সততা ও নিষ্ঠার সাথে জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কাউকে প্রভু হিসেবে না মেনে বরং বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমেই তিনি রাষ্ট্র পরিচালনা করছেন।
সোমবার দুপুরে নাচোল উপজেলার খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষাখাতে যে অগ্রগতি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। জাতির উন্নতি নির্ভর করে সুশিক্ষিত মানুষের সংখ্যার ওপর।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ভূমিমন্ত্রী। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম ও ভারপ্রাপ্ত ইউএনও সুলতানা রাজিয়া প্রমুখ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…