বৃষ্টির জেরে তাপমাত্রার পতন, দেশে ফিরে এলো শীতের আমেজ

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৬:২৭ পিএম
বৃষ্টির জেরে তাপমাত্রার পতন, দেশে ফিরে এলো শীতের আমেজ

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর দেশের বিভিন্ন স্থানে আবারও শীতের আমেজ ফিরে এসেছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় অনেকেই আবার পুরনো শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শীত অনুভূতি আর বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার বৃষ্টির কারণে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রোববার কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের অনুভূতি তৈরি হয়েছিল। রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এটি ধীরে ধীরে আরও বাড়বে। তবে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী শনিবার উত্তরের জেলাগুলোতে আবারও বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...