তাপমাত্রার উঠানামায় ফিরল শীতের আমেজ, তিন বিভাগে নতুন করে বৃষ্টির সম্ভাবনা
গত দুই দিনের টানা বৃষ্টিতে হারিয়ে যাওয়া শীতের আমেজ আবারও ফিরে এসেছে দেশে। তাপমাত্রার হঠাৎ পতনে আলমারি থেকে শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার বৃষ্টির কারণে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। রাজধানীতে তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে নেমে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়ায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি, অন্যদিকে রোববার টেকনাফে তাপমাত্রা বেড়ে ৩৩ দশমিক ২ ডিগ্রিতে পৌঁছায়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির প্রভাবে শীতের পরিবেশ ফিরে এলেও রোববার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা শুরু হয়েছে যা অব্যাহত থাকবে। তবে আগামী শনিবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

তাপমাত্রার উঠানামায় ফিরল শীতের আমেজ, তিন বিভাগে নতুন করে বৃষ্টির সম্ভাবনা
গত দুই দিনের টানা বৃষ্টিতে হারিয়ে যাওয়া শীতের আমেজ আবারও ফিরে এসেছে দেশে। তাপমাত্রার হঠাৎ পতনে আলমারি থেকে শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার বৃষ্টির কারণে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। রাজধানীতে তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে নেমে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়ায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি, অন্যদিকে রোববার টেকনাফে তাপমাত্রা বেড়ে ৩৩ দশমিক ২ ডিগ্রিতে পৌঁছায়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির প্রভাবে শীতের পরিবেশ ফিরে এলেও রোববার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা শুরু হয়েছে যা অব্যাহত থাকবে। তবে আগামী শনিবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…