সবার ওপর নজর, রাডার ফিট করেছেন মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৫:১৮ পিএম
সবার ওপর নজর, রাডার ফিট করেছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, রাডার ফিট করেছি, অর্থাৎ সবার কার্যকলাপের ওপর তার নজর রয়েছে।

ক্ষমতায় আসার পরও দলের শৃঙ্খলা ফেরাতে মরিয়া দেখা গেছে দলের শীর্ষ নেতৃত্বকে। মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, একচুল এদিক-ওদিক হলে ক্ষমা করা হবে না। প্রয়োজনে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া বিশ্ব অর্থনীতির পরিস্থিতি তুলে ধরে তিনি সতর্ক করেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে।

পাম্প ভাঙচুর বা আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে মব বলে অভিহিত করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশকে এগিয়ে নিতে কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও ২০ হাজার খাল খননের মতো প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মহাসচিব। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...