দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আয়ম খান জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো প্রকার সংকট নেই। তিনি অভিযোগ করেন, একটি অসাধু মহল অতিরিক্ত লাভের আশায় পেট্রোল, ডিজেল, অকটেন ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাধু ব্যবসায়ীদের এই ধরনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। একইসাথে যানবাহন চালক ও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, জ্বালানি তেল নিয়ে কোনো প্রকার শঙ্কিত হওয়ার কারণ নেই।
শহীদ ওসমান হাদির হত্যা মামলার বিষয়েও সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এ বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে এবং প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। এসময় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, ওসি হেলাল উদ্দিন, বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শেকৃবিতে সাইবার প্রতারণা, পুলিশ পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
গুম-নির্যাতন তদন্তে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনাল
বৃষ্টির কল্যাণে স্বস্তি: ঢাকার দূষণ কমে ২৪ নম্বরে
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার হাফিজুর
সকালের বৃষ্টিতে ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে

আরও পড়ুন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আয়ম খান জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো প্রকার সংকট নেই। তিনি অভিযোগ করেন, একটি অসাধু মহল অতিরিক্ত লাভের আশায় পেট্রোল, ডিজেল, অকটেন ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাধু ব্যবসায়ীদের এই ধরনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। একইসাথে যানবাহন চালক ও সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, জ্বালানি তেল নিয়ে কোনো প্রকার শঙ্কিত হওয়ার কারণ নেই।
শহীদ ওসমান হাদির হত্যা মামলার বিষয়েও সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এ বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে এবং প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। এসময় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, ওসি হেলাল উদ্দিন, বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শেকৃবিতে সাইবার প্রতারণা, পুলিশ পরিচয়ে লাখ টাকা হাতিয়ে…
গুম-নির্যাতন তদন্তে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনাল
বৃষ্টির কল্যাণে স্বস্তি: ঢাকার দূষণ কমে ২৪ নম্বরে
রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ৪৮৫, মামলা ৫০টি
তনু হত্যা: জামিন স্থগিত, আত্মসমর্পণ না করায় গ্রেফতার…