তেল সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর
দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো প্রকার গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী জানান, ঈদের ছুটির কারণে গত দুই দিন তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছিল, যার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। তবে সরকার ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানির ধারা অব্যাহত রেখেছে। গত বছরের তুলনায় এবছর ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সারাদেশে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করা হবে।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংকটের পেছনে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর
দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো প্রকার গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী জানান, ঈদের ছুটির কারণে গত দুই দিন তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছিল, যার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। তবে সরকার ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানির ধারা অব্যাহত রেখেছে। গত বছরের তুলনায় এবছর ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সারাদেশে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করা হবে।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংকটের পেছনে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…