সিরাজগঞ্জ থেকে ভিডিও কলে সিলেটের হাসপাতাল পরিদর্শন মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৪:১৫ পিএম
সিরাজগঞ্জ থেকে ভিডিও কলে সিলেটের হাসপাতাল পরিদর্শন মন্ত্রীর

ঈদের ছুটিতে গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র তদন্ত করেন। এ সময় তিনি সরাসরি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

ডিজিটাল পদ্ধতিতে এই পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ এবং ইনডোর সেবার বাস্তব অবস্থা দেখেন। দায়িত্বরত চারজন চিকিৎসকের মধ্যে একজনের অনুপস্থিতি পাওয়া গেলে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন এবং ওই চিকিৎসকের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার মান ঠিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে পরিবার থেকে দূরে থেকে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসাস্থল। সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানে উন্নীত করতে রোডম্যাপ চূড়ান্ত করেছে এবং প্রত্যেক নাগরিকের জন্য হেলথ কার্ড নিশ্চিত করতে কাজ করছে। তিনি সকল স্বাস্থ্যকর্মীকে আন্তরিকভাবে সেবা দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...