তাপমাত্রার হঠাৎ পতন, বৃষ্টির পর ফিরে এলো শীতের আমেজ
গত কয়েকদিন ধরে সারা দেশে হঠাৎ বৃষ্টিপাতের পর আবারও শীতের আমেজ ফিরে এসেছে। এর প্রভাবে আগেই সরিয়ে রাখা শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে সারাদেশে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় এই শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার বৃষ্টির পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। রাজধানীর তাপমাত্রা বৃহস্পতিবার যেখানে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল, শনিবার তা নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি এবং রোববার টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে শীতের পরিবেশ তৈরি হয়েছে। রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে এবং এটি আগামী দিনেও বাড়তে থাকবে। তবে আগামী শনিবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) আজ ছিল বাংলাদেশি ক্রিকেটারদের একচ্ছত্র আধিপত্যের দিন। একই দিনে পৃথক দুই ম্যাচে মাঠ মাতালেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শুধু বল হাতে নয় গোধূলি বৃষ্টিবলয় তাপমাত্রা শীত
সম্পর্কিত খবর
শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে পালালেন চালক, উদ্ধার সাড়ে ৩ কোটি…
তরুণদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতির মূল্যবান বন্ধু আনোয়ার ইব্রাহিম, শুভেচ্ছা তারেক রহমানের
গুমের শিকার ছাত্রদল নেতার ছেলে শিহাবকে প্রধানমন্ত্রীর উপহার ও শুভেচ্ছা
মহানগরে অপরাধ দমনে তেজগাঁও বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৬৬
নতুন নৌবাহিনী প্রধানের সাথে আনসার ডিজির সাক্ষাৎ, জোর সহযোগিতার

আরও পড়ুন

তাপমাত্রার হঠাৎ পতন, বৃষ্টির পর ফিরে এলো শীতের আমেজ
গত কয়েকদিন ধরে সারা দেশে হঠাৎ বৃষ্টিপাতের পর আবারও শীতের আমেজ ফিরে এসেছে। এর প্রভাবে আগেই সরিয়ে রাখা শীতের পোশাক বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে সারাদেশে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় এই শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার বৃষ্টির পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। রাজধানীর তাপমাত্রা বৃহস্পতিবার যেখানে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল, শনিবার তা নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি এবং রোববার টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে শীতের পরিবেশ তৈরি হয়েছে। রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে এবং এটি আগামী দিনেও বাড়তে থাকবে। তবে আগামী শনিবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
সম্পর্কিত খবর
শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে পালালেন চালক, উদ্ধার সাড়ে…
তরুণদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতির মূল্যবান বন্ধু আনোয়ার ইব্রাহিম, শুভেচ্ছা তারেক রহমানের
গুমের শিকার ছাত্রদল নেতার ছেলে শিহাবকে প্রধানমন্ত্রীর উপহার…
মহানগরে অপরাধ দমনে তেজগাঁও বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার…
নতুন নৌবাহিনী প্রধানের সাথে আনসার ডিজির সাক্ষাৎ, জোর…