স্বাস্থ্য কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস মন্ত্রী মাহবুব আনামের
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষকে সুখে শান্তিতে রাখাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচনী ইশতেহার ও বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুরে আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি জানান, ভোটের পরপরই জনগণ ফ্যামিলি কার্ড পেতে শুরু করেছে, ধাপে ধাপে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে শান্তি ফিরেছে এবং মানুষ স্বস্তিতে ঈদ পালন করেছে। তিনি দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কাছে সালিশ বাণিজ্য ও দখলবাজি বন্ধের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নুরন্নবী শিহাব।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতার
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে গ্রেপ্তার মা
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের, আটক বাবা-মা
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার, পালিয়েছে…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

স্বাস্থ্য কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস মন্ত্রী মাহবুব আনামের
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষকে সুখে শান্তিতে রাখাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচনী ইশতেহার ও বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুরে আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি জানান, ভোটের পরপরই জনগণ ফ্যামিলি কার্ড পেতে শুরু করেছে, ধাপে ধাপে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে শান্তি ফিরেছে এবং মানুষ স্বস্তিতে ঈদ পালন করেছে। তিনি দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কাছে সালিশ বাণিজ্য ও দখলবাজি বন্ধের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নুরন্নবী শিহাব।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে…
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে…
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের,…
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ…
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল…