রামু স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার তাগিদ

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ১১:৩৩ পিএম
রামু স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার তাগিদ

কক্সবাজারের রামুতে চিকিৎসাসেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে রামুর ফুটবল মাঠে স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই উপজেলার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সক্ষমতা বাড়ানো সময়ের দাবি। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগীর ঢল নামলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চরম চাপের মধ্যে কাজ করতে বাধ্য হন। তাই শয্যা সংখ্যা দ্বিগুণ করা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

এসময় ছাত্রনেতা ডা. মোহাম্মদুল হক জনির নেতৃত্বে স্থানীয়রা হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসক ও জনবলের সংকট সমাধানের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া রামু খালেকুজ্জামান চত্বর অক্ষুণ্ণ রেখে পুরাতন বাইপাস সড়কের পাশে ফুটবল মাঠ স্থানান্তরেরও দাবি জানানো হয় এ সময়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...