এলাকার উন্নয়নে এগিয়ে এলে সরকার সহযোগিতা করবে: হুমায়ুন কবির

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ১০:৩৫ পিএম
এলাকার উন্নয়নে এগিয়ে এলে সরকার সহযোগিতা করবে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে কেউ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে এগিয়ে এলে সরকার তার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, সমাজের উন্নয়নে এগিয়ে আসা ব্যক্তিদের পাশে সরকার ছাড়াও তার নিজ উদ্যোগেও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

রোববার (২২ মার্চ) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিপাড়া গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল হান্নান সোনা মিয়া ও সুরেজা বেগমের স্মরণে প্রতিষ্ঠিত এতিমখানা ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারা দেশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই অঞ্চলেও ব্যাপক উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, লামা কাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্রবাসী আনহার মিয়া ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...