ঈদে সড়কে মৃত্যুপুরী: ট্রেন-বাস সংঘর্ষসহ ৭ জেলায় নিহত ২৪

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ৮:৪১ পিএম
ঈদে সড়কে মৃত্যুপুরী: ট্রেন-বাস সংঘর্ষসহ ৭ জেলায় নিহত ২৪

ঈদের ছুটিতে সারাদেশের সড়কে ছড়িয়ে পড়ে মৃত্যুর মিছিল। শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) বিকেল পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু কুমিল্লাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রোববার ভোরে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২০ জন আহত হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফেনীর রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে বাসের ধাক্কা এবং পরবর্তীতে স্লিপার বাসের ধাক্কায় ৩ জন নিহত হন। এছাড়া নাটোরে বিয়ের আগের দিন প্রাইভেটকার দুর্ঘটনায় এক প্রকৌশলী, কিশোরগঞ্জে ২ জন এবং নওগাঁ ও কক্সবাজারে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভিন্ন থানায় মামলা ও তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...