দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক, ৭২ ঘণ্টায় তদন্তের নির্দেশ
ঈদের আনন্দমুখর সময়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ট্রেন ও সড়ক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসব দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার মধ্যরাতে কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও কুমিল্লা জেলা প্রশাসনের গঠন করা এই কমিটিগুলোকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ফেনী, হবিগঞ্জ ও জামালপুরে সেতু দুর্ঘটনার বিষয়ও তিনি গুরুত্বের সাথে দেখছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রতিটি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান দেশ গড়ার

আরও পড়ুন

ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক…
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান…