ট্রেন-বাস সংঘর্ষ: গেটম্যানদের বরখাস্ত, অটোমেটিক সিস্টেম আসছে
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, কুমিল্লায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যানদের গাফিলতি প্রাথমিকভাবে দায়ী পাওয়া গেছে। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা স্বীকার করেন এবং দুর্ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
ঘটনার পর পরই ওই লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলওয়ের নিরাপত্তায় এমন কোনো অবহেলা মেনে নেওয়া হবে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এমন দুর্ঘটনা এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে সব লেভেল ক্রসিং অটোমেটিক সিস্টেমের আওতায় আনার কাজ দ্রুত এগিয়ে চলছে। নতুন এই ব্যবস্থায় ট্রেন আসার আগেই অটোমেটিক গেট বন্ধ হয়ে যাবে এবং সেখানে নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। রেলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী

আরও পড়ুন

ট্রেন-বাস সংঘর্ষ: গেটম্যানদের বরখাস্ত, অটোমেটিক সিস্টেম আসছে
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, কুমিল্লায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যানদের গাফিলতি প্রাথমিকভাবে দায়ী পাওয়া গেছে। রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা স্বীকার করেন এবং দুর্ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
ঘটনার পর পরই ওই লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলওয়ের নিরাপত্তায় এমন কোনো অবহেলা মেনে নেওয়া হবে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এমন দুর্ঘটনা এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে সব লেভেল ক্রসিং অটোমেটিক সিস্টেমের আওতায় আনার কাজ দ্রুত এগিয়ে চলছে। নতুন এই ব্যবস্থায় ট্রেন আসার আগেই অটোমেটিক গেট বন্ধ হয়ে যাবে এবং সেখানে নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। রেলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা.…
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…