টাঙ্গাইলে মাহবুব আনাম: শান্তি ও উন্নয়নেই সরকারের অঙ্গীকার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করা বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভোটের পরপরই পরিবার কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচির আওতায় একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানানো হচ্ছে। দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ঈদের মতো অনুষ্ঠান শান্তিতে উদযাপন করতে পারছে। তিনি সালিস বাণিজ্য ও দখলবাজি বন্ধে সতর্ক করে সবাইকে শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
নতুন নৌবাহিনী প্রধানের সাথে আনসার ডিজির সাক্ষাৎ, জোর সহযোগিতার
আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক ৮৫
কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর

আরও পড়ুন

টাঙ্গাইলে মাহবুব আনাম: শান্তি ও উন্নয়নেই সরকারের অঙ্গীকার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করা বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ মার্চ) টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভোটের পরপরই পরিবার কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচির আওতায় একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানানো হচ্ছে। দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ঈদের মতো অনুষ্ঠান শান্তিতে উদযাপন করতে পারছে। তিনি সালিস বাণিজ্য ও দখলবাজি বন্ধে সতর্ক করে সবাইকে শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
নতুন নৌবাহিনী প্রধানের সাথে আনসার ডিজির সাক্ষাৎ, জোর…
আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক…