ক্ষমতা কখনও মালিকানা নয়, দায়িত্বই প্রকৃত ক্ষমতা: জহির উদ্দিন স্বপন
রাজনীতিকদের উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কোনো অধিকার নয়, এটি একটি বিশাল দায়িত্ব। তিনি বলেন, দায়িত্ব পালনের স্বার্থেই জনগণ প্রতিনিধিদের ক্ষমতা দেন, তাই দায়িত্বহীন কোনো ক্ষমতা অস্তিত্বই পায় না। রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনি এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় রাজনীতিকদের দারোয়ানের সাথে তুলনা করে বলেন, বাড়ির মালিক চোর-ডাকাত ঠেকাতে দারোয়ানকে ক্ষমতা দেন। কিন্তু দারোয়ান যদি ভুল করে নিজেকে মালিক ভাবে, তবেই বিপদ। তিনি স্পষ্ট করে জানান, রাজনীতিবিদরা আসলে জনগণের সেবক, তাদের মনে ঔদ্ধত্য বা অহংকার থাকলে চলবে না। ক্ষমতাসীনরা যেন দারোয়ানের মতো দায়িত্ব পালন করে, সেটাই জনগণের প্রত্যাশা।
অতীতের ভুলের শিক্ষা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গণবিচ্ছিন্ন হয়ে গেলে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিদেরও দুপুরের রান্না করা খাবার খেতে পারার সৌভাগ্য হয়নি। এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ ও প্রশাসনের চারপাশে ঘিরে থেকে মনে করা যাবে না যে সব ক্ষমতা আমার, এটা করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা গেল পরিচয়
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক রহমান
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০ কর্মকর্তা

আরও পড়ুন

ক্ষমতা কখনও মালিকানা নয়, দায়িত্বই প্রকৃত ক্ষমতা: জহির উদ্দিন স্বপন
রাজনীতিকদের উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কোনো অধিকার নয়, এটি একটি বিশাল দায়িত্ব। তিনি বলেন, দায়িত্ব পালনের স্বার্থেই জনগণ প্রতিনিধিদের ক্ষমতা দেন, তাই দায়িত্বহীন কোনো ক্ষমতা অস্তিত্বই পায় না। রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনি এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় রাজনীতিকদের দারোয়ানের সাথে তুলনা করে বলেন, বাড়ির মালিক চোর-ডাকাত ঠেকাতে দারোয়ানকে ক্ষমতা দেন। কিন্তু দারোয়ান যদি ভুল করে নিজেকে মালিক ভাবে, তবেই বিপদ। তিনি স্পষ্ট করে জানান, রাজনীতিবিদরা আসলে জনগণের সেবক, তাদের মনে ঔদ্ধত্য বা অহংকার থাকলে চলবে না। ক্ষমতাসীনরা যেন দারোয়ানের মতো দায়িত্ব পালন করে, সেটাই জনগণের প্রত্যাশা।
অতীতের ভুলের শিক্ষা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গণবিচ্ছিন্ন হয়ে গেলে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিদেরও দুপুরের রান্না করা খাবার খেতে পারার সৌভাগ্য হয়নি। এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ ও প্রশাসনের চারপাশে ঘিরে থেকে মনে করা যাবে না যে সব ক্ষমতা আমার, এটা করলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা…
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক…
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০…