হত্যা মামলার দুই আসামি বিধাননগর আদালতে, রিমান্ড শেষে হাজির
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে রোববার পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। বেলা ১২টার দিকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।
এর আগে গত ৭ মার্চ গভীর রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেফতারের পর স্থানীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ডের অনুমোদন দেয়, যার মেয়াদ রোববার শেষ হয়।
মামলার আরেক আসামি ফিলিপ সাংমাকেও গ্রেফতার করেছে পুলিশ। ১৩ মার্চ তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। অভিযোগ রয়েছে, মেঘালয় সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন তিনি। ৭ দিনের রিমান্ড শেষে শনিবার তাকেও আদালতে হাজির করা হয়।
সম্পর্কিত খবর
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…

আরও পড়ুন

হত্যা মামলার দুই আসামি বিধাননগর আদালতে, রিমান্ড শেষে হাজির
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামিকে রোববার পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। বেলা ১২টার দিকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।
এর আগে গত ৭ মার্চ গভীর রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেফতারের পর স্থানীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ডের অনুমোদন দেয়, যার মেয়াদ রোববার শেষ হয়।
মামলার আরেক আসামি ফিলিপ সাংমাকেও গ্রেফতার করেছে পুলিশ। ১৩ মার্চ তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। অভিযোগ রয়েছে, মেঘালয় সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন তিনি। ৭ দিনের রিমান্ড শেষে শনিবার তাকেও আদালতে হাজির করা হয়।
সম্পর্কিত খবর
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…