ঈদের পর ফিরতি যাত্রায় ঝড়বৃষ্টির আশঙ্কা, বাড়বে দুর্ভোগ
ঈদের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ মার্চ, রোববার থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাতায়াতের পথে প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।
শনিবার সকাল ৯টায় জারি করা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল ২৩ মার্চ চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তবে সবচেয়ে বেশি আশঙ্কার কথা জানানো হয়েছে ২৪ মার্চ থেকে। ওই দিন থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৬ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

ঈদের পর ফিরতি যাত্রায় ঝড়বৃষ্টির আশঙ্কা, বাড়বে দুর্ভোগ
ঈদের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ মার্চ, রোববার থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের প্রবণতা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাতায়াতের পথে প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।
শনিবার সকাল ৯টায় জারি করা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল ২৩ মার্চ চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তবে সবচেয়ে বেশি আশঙ্কার কথা জানানো হয়েছে ২৪ মার্চ থেকে। ওই দিন থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৬ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…