কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানি ১২ জনের, গেটম্যান বরখাস্ত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রোববার ভোররাতে এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
দুর্ঘটনার পরপরই লেভেল ক্রসিংয়ের দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা হলেন- মেহেদী হাসান ও হেলাল উদ্দিন। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন জানিয়েছেন, রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান দেশ গড়ার

আরও পড়ুন

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানি ১২ জনের, গেটম্যান বরখাস্ত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রোববার ভোররাতে এক ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
দুর্ঘটনার পরপরই লেভেল ক্রসিংয়ের দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা হলেন- মেহেদী হাসান ও হেলাল উদ্দিন। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন জানিয়েছেন, রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক…
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান…