পবিত্র ঈদে যমুনায় কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় নিয়োজিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঊর্ধ্বতন কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সাথে উপস্থিত ছিলেন।

এর আগে দিনটির শুরুতে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে শরিক হয়ে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজের পর যমুনায় ফিরে বিদেশি কূটনীতিকদের সাথে এই শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পবিত্র ঈদে যমুনায় কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় নিয়োজিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঊর্ধ্বতন কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সাথে উপস্থিত ছিলেন।

এর আগে দিনটির শুরুতে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে শরিক হয়ে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজের পর যমুনায় ফিরে বিদেশি কূটনীতিকদের সাথে এই শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…