জামায়াত নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের
নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের রাজনৈতিক নেতাদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) বিকাল ৫টায় মন্ত্রীর পেকুয়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। এছাড়া চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির এবং পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদ সহ স্থানীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনীতিতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান এবং বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রমুখ ব্যক্তিবর্গ।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা গেল পরিচয়
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক রহমান
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০ কর্মকর্তা

আরও পড়ুন

জামায়াত নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের
নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের রাজনৈতিক নেতাদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) বিকাল ৫টায় মন্ত্রীর পেকুয়াস্থ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। এছাড়া চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির এবং পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদ সহ স্থানীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনীতিতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান এবং বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রমুখ ব্যক্তিবর্গ।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাইকমিশনার দীনেশ…
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
এসএসসি ফলাফল: এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬…
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা…
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক…
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০…