যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি পরামর্শ
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন? ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আপনার কাছে জরুরি পরিস্থিতি মোকাবেলার পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা আবশ্যক। শনিবার (২১ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই পরামর্শ প্রদান করেছে।
দূতাবাস জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আপনার সাথে এমন নথিপত্র থাকা প্রয়োজন যা প্রমাণ করে আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কোনো সহায়তা গ্রহণ করবেন না। সেখানে থাকার সময় চিকিৎসা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে নিজের খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে।
দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ভুয়া নথিপত্র জমা দেওয়া প্রতারণার শামিল এবং এর ফলে আপনি স্থায়ীভাবে ভিসার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন। তাই সঠিক তথ্য ও নথিপত্র নিয়ে ভিসা সাক্ষাৎকারে অংশগ্রহণের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি পরামর্শ
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন? ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আপনার কাছে জরুরি পরিস্থিতি মোকাবেলার পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকা আবশ্যক। শনিবার (২১ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই পরামর্শ প্রদান করেছে।
দূতাবাস জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আপনার সাথে এমন নথিপত্র থাকা প্রয়োজন যা প্রমাণ করে আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কোনো সহায়তা গ্রহণ করবেন না। সেখানে থাকার সময় চিকিৎসা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে নিজের খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে।
দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ভুয়া নথিপত্র জমা দেওয়া প্রতারণার শামিল এবং এর ফলে আপনি স্থায়ীভাবে ভিসার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন। তাই সঠিক তথ্য ও নথিপত্র নিয়ে ভিসা সাক্ষাৎকারে অংশগ্রহণের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…