বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম এতে ইমামতি করেন।
নামাজের পর মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের ঢল নামে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। উৎসবমুখর পরিবেশে কুমিল্লাবাসী এই ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এবং পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন। কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম এতে ইমামতি করেন।
নামাজের পর মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের ঢল নামে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। উৎসবমুখর পরিবেশে কুমিল্লাবাসী এই ধর্মীয় অনুষ্ঠান পালন করেন এবং পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করেন।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…