ঈদের শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৩:৩৮ পিএম
ঈদের শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার দুপুরে রাজধানীর যমুনা স্টেট গেস্ট হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।

বেলা ১২টার দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান এসময় উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দেশের ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাই মিলেমিশে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এছাড়া ঈদের আনন্দের মুহূর্তে তারা একসঙ্গে ছবিও তুলেছেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মোনাজাত শেষে তিনি যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে এবং তিনি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...