প্যারিসে প্রবাসীদের ইফতার ও বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ বিসিএফের

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ২:২৮ পিএম
প্যারিসে প্রবাসীদের ইফতার ও বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ বিসিএফের

ফ্রান্সের প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে এক মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) উত্তর প্যারিসের পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে বাংলায় শিক্ষিত করার লক্ষ্যে এখানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিএফ সভাপতি এম ডি নূরের সভাপতিত্বে এবং সিনিয়র সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নজমুল কবির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত জাহান, জুনেদ আহমেদ, মোহাম্মদ আরিফ উল্লাহ, এনায়েত হোসেন সোহেল, চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, মনোয়ার পাটোয়ারী ও আরিফুজ্জামান ইমন।

আলোচনা পর্বে বক্তারা বাংলা স্কুল প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং এর কারিকুলাম ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিস্তারিত মতামত বিনিময় করেন। এতে অংশগ্রহণ করেন আরিফুজ্জামান ইমন, বাদল পাল, ইকবাল জাফর, এম সি রোমেল, ওয়াদুদ তানভীর, ড. শামীম, ইশতিয়াক আকিব, তারেক চৌধুরী, রাকিবুল ইসলাম ও তামিম উদ্দিন ভূঁইয়া। এছাড়াও ইব্রাহিম হাসান, আবদুর রহমান শিপন, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, তানজিম রাসেল, মাহফুজ মহসিন এবং মোহাম্মদ পাটোয়ারী বিপ্লবসহ বাংলাদেশ থেকে আগত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মাওলানা বদরুল বিন হারুনের পরিচালনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...