যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, ১৯ বছর পর তারেক রহমানের প্রথম ঈদ
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর যমুনা সরকারি অতিথি ভবনে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই সেখানে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। এটি দীর্ঘ ১৯ বছর নির্বাসন শেষে দেশে ফিরে তার পালন করা প্রথম ঈদ।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশগ্রহণ করেন তিনি। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে একত্রে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টায় যমুনায় শুভেচ্ছা বিনিময় শুরু হলেও সকাল সাড়ে ৮টা থেকেই ফটক খুলে দেওয়া হয়। মুহূর্তেই জনসমুদ্র পরিণত হয় এলাকাটি, যার ঢেউ লেগে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডন চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছিলেন তারেক রহমান। গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসার পর এবারই প্রথম বাঙালি জাতির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন তিনি।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান দেশ গড়ার

আরও পড়ুন

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, ১৯ বছর পর তারেক রহমানের প্রথম ঈদ
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর যমুনা সরকারি অতিথি ভবনে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই সেখানে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতি দেখা যায়। এটি দীর্ঘ ১৯ বছর নির্বাসন শেষে দেশে ফিরে তার পালন করা প্রথম ঈদ।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশগ্রহণ করেন তিনি। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে একত্রে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টায় যমুনায় শুভেচ্ছা বিনিময় শুরু হলেও সকাল সাড়ে ৮টা থেকেই ফটক খুলে দেওয়া হয়। মুহূর্তেই জনসমুদ্র পরিণত হয় এলাকাটি, যার ঢেউ লেগে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডন চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছিলেন তারেক রহমান। গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসার পর এবারই প্রথম বাঙালি জাতির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন তিনি।
সম্পর্কিত খবর
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ছে, মিলবে অন্তর্বর্তীকালীন আদেশের সুযোগ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়ার প্রত্যাশা
ধানমন্ডিতে বৃষ্টির দাপটে গাছ পতন, তিন প্রাইভেটকারের ব্যাপক…
শহীদদের ঋণ শোধ সম্ভব নয়: তারেক রহমানের আহ্বান…