জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাথে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
রাজধানীর ঐতিহাসিক জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন। এ সময় তাঁরা সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন। প্রধান জামাতে আরও অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যেখানে নারী ও ভিআইপিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নারীদের জন্য সংরক্ষিত স্থান, আলাদা প্রবেশপথ ও পর্যাপ্ত অযুখানার ব্যবস্থা করা হয়। সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে মেডিকেল টিমও মোতায়েন ছিল। এবার এখানে সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাথে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
রাজধানীর ঐতিহাসিক জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন। এ সময় তাঁরা সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন। প্রধান জামাতে আরও অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যেখানে নারী ও ভিআইপিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নারীদের জন্য সংরক্ষিত স্থান, আলাদা প্রবেশপথ ও পর্যাপ্ত অযুখানার ব্যবস্থা করা হয়। সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে মেডিকেল টিমও মোতায়েন ছিল। এবার এখানে সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…