বৃদ্ধের চুরি যাওয়া ভ্যান, দুই ঘণ্টায় নতুন গাড়ি উপহার প্রতিমন্ত্রীর
পঞ্চগড়ের বোদা উপজেলার ৭৪ বছর বয়সী ভ্যানচালক মোজাফফর আলীর জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। এমন বিপদগ্রস্ত অবস্থায় তার পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে তিনি মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি সম্পূর্ণ নতুন ভ্যান কিনে দেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে বোদায় অবস্থানকালে প্রতিমন্ত্রী সেহরির সময় এই ঘটনার কথা শোনেন। পরে সকালেই তিনি মোজাফফর আলীর বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তিনি শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা উপহার দেন। প্রতিমন্ত্রী বলেন, চুরি হওয়া ভ্যানটি পুলিশের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে, তবে ২৪ ঘণ্টার মধ্যে না মিললে নতুন ভ্যান কিনে দেওয়া হবে। কিন্তু তিনি অপেক্ষা না করে মাত্র দুই ঘণ্টার ব্যবধানেই একটি নতুন ভ্যান ও সেমাই-চাল-ডালসহ ঈদের সামগ্রী পৌঁছে দেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে নিজের ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়ে আনেন।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বৃদ্ধের চুরি যাওয়া ভ্যান, দুই ঘণ্টায় নতুন গাড়ি উপহার প্রতিমন্ত্রীর
পঞ্চগড়ের বোদা উপজেলার ৭৪ বছর বয়সী ভ্যানচালক মোজাফফর আলীর জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে যায়। এমন বিপদগ্রস্ত অবস্থায় তার পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে তিনি মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি সম্পূর্ণ নতুন ভ্যান কিনে দেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে বোদায় অবস্থানকালে প্রতিমন্ত্রী সেহরির সময় এই ঘটনার কথা শোনেন। পরে সকালেই তিনি মোজাফফর আলীর বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তিনি শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা উপহার দেন। প্রতিমন্ত্রী বলেন, চুরি হওয়া ভ্যানটি পুলিশের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে, তবে ২৪ ঘণ্টার মধ্যে না মিললে নতুন ভ্যান কিনে দেওয়া হবে। কিন্তু তিনি অপেক্ষা না করে মাত্র দুই ঘণ্টার ব্যবধানেই একটি নতুন ভ্যান ও সেমাই-চাল-ডালসহ ঈদের সামগ্রী পৌঁছে দেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে নিজের ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়ে আনেন।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…