সব ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ১০:২৩ পিএম
সব ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি বলেন, সিয়াম সাধনার পর এই আনন্দের উৎসব সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করবে।

বার্তায় তিনি উল্লেখ করেন, রোজার মাস আমাদের ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এই উৎসবে অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেয়।

দেশের সার্বিক উন্নতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই মহান আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। মহান আল্লাহর দরবারে তিনি দেশ ও জাতির শান্তি কামনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...