ঈদের দিনেই সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ১০:১৩ পিএম
ঈদের দিনেই সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এদিন উৎসবমুখর পরিবেশে কিছুটা বাধা হতে পারে বৃষ্টি ও ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনকি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...