নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা ঈদে, শুভেচ্ছা রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৮:২৯ পিএম
নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা ঈদে, শুভেচ্ছা রাষ্ট্রপতির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল ঈদ উদযাপন উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) প্রদত্ত এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মুমিনরা যেমন পাপ থেকে মুক্ত হয়, তেমনি ঈদের উৎসবে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই উৎসবের বার্তা সবার মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেবে। মহান আল্লাহর কাছে তিনি মাতৃভূমি ও মুসলিম উম্মাহর সুখ ও কল্যাণ কামনা করেছেন।

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঈদের শিক্ষা কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি সমাজের বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...