পঞ্চগড়ে বৃদ্ধ ভ্যানচালকের দুশ্চিন্তা দূর করলেন প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের বোদা উপজেলায় জীবিকার একমাত্র বাহন ব্যাটারিচালিত ভ্যান চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন ৭৪ বছর বয়সী মোজাফফর আলী। বৃদ্ধ এই ভ্যানচালকের কষ্টের কথা শুনে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি ব্যবস্থা করে দেন একটি নতুন ভ্যানের।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে সেহরির সময় এ ঘটনা জানতে পারেন প্রতিমন্ত্রী। পরে সকালেই তিনি ছুটে যান মোজাফফর আলীর বাড়িতে। সেখানে গিয়ে তিনি বৃদ্ধের হাতে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি তুলে দেন এবং পুলিশকে সাথে নিয়ে চুরি যাওয়া ভ্যান উদ্ধারের আশ্বাস দেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান ফিরে না পেলে তিনি নতুন ভ্যান কিনে দেবেন।
তবে ওই অপেক্ষার সময় পর্যন্ত দাঁড় করাতে রাজি ছিলেন না প্রতিমন্ত্রী। বৃদ্ধের অসহায়ত্ব দেখে তিনি মাত্র দুই ঘণ্টার ব্যবধানেই একটি ব্র্যান্ড নিউ ব্যাটারিচালিত ভ্যান কিনে তার হাতে তুলে দেন। এ ছাড়াও সেমাই, চাল, ডালসহ ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি বলেন, সমাজের বিত্তবানদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠিত হবে। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়ে আনেন।

